Posts

Showing posts from July, 2023

পঞ্চায়েত ভোট ২০২৩ গণতন্ত্রের ভিন্নরূপ

Image
এইবার পঞ্চায়েত ভোটের যা যা ঘটেছে সবকিছু মোটেই আকাঙ্ক্ষিত বা মেনে নেওয়ার মতো নয় । এখানে আমরা যদি কোন রাজনৈতিক দলকে দোষারোপ না করে নিরপেক্ষভাবে ভেবে দেখি এবার পঞ্চায়েত ভোটে যে হিংসা হয়েছে সেই হিংসার জন্য রাজনৈতিক দলগুলো যেভাবে দায়ী ঠিক একই ভাবে নির্বাচন কমিশন আমাদের প্রশাসন ব্যবস্থা এবং আমরা আপনার আমার মত সাধারন জনগণ আমরাও কিন্তু সমানভাবে দায়ী। বর্তমান সময়ে আমরা যদি খবর দেখি আমরা বুঝতে পারবো প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র নিজেদের দায়ভারগুলো অন্যের উপর চাপিয়ে দিয়ে সরে যাচ্ছে, কেউ বলছে আমাদের দলের বেশি লোক মারা গিয়েছে তো আমাদের কোন দোষ নেই আবার কেউ বলছে যে না আমাদের দলের অনেক লোক মারা গিয়েছে আমাদেরও কোন দোষ নেই কিন্তু মানবতার দিক থেকে এগিয়ে কেউ এগিয়ে এসে বলছে না যে যেই মারা যাক না কেন আমাদের দায়িত্ব সহকারে তাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। এবারে যা যা ঘটেছে সত্যিই দুঃখজনক আমার তরফ থেকে সকলের প্রতি একটা প্রার্থনা থাকবে পরবর্তী নির্বাচন গুলিতে যেন এরকম হিংসা থেকে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষজন দূরে থাকে। সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত