Posts

Showing posts from August, 2023

🇮🇳অপেক্ষা করছে বিশ্ব দরবারে ভারতের আবারো আরেক জয়!

Image
🇮🇳 অপেক্ষায় আছি আবারো আরেক জয়ের! সাধারণত বর্তমান সময়ে ১৮ বয়সী ছেলমেয়েদের নিয়ে বাবামার গর্ব কম চিন্তা বেশি হয়। এই বুঝি কোনো বাজে নেশায় পড়লো, এইবুঝি কোনো বাজে ছেলে বা মেয়ের পাল্লায় পড়লো, এই বুঝি কিছু আজেবাজে কিছু খাওয়া শিখল, এই বুঝি কোনো বিপদে পড়লো - এমন নানান চিন্তা । তবে চন্দ্রজনের মত ভারত আবারো গর্বিত হতে চলেছে ১৮ বছর বয়সী রমেশবাবু প্রজ্ঞানন্দের জন্য। বর্তমানে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে আমাদের দেশের ১৮ বছর বয়সী এই যুবক। তার জিতের অপেক্ষায়  মা নাগালক্ষ্মী এবং ১৩০ কোটি ভারতীয় জনগণ এবং বিশ্ব দাবাপ্রেমি লোকজন। এইরকম যুবক-যুবতীর জন্য ভারত গর্বিত, এরাই বিশ্ব দরবারে ভারতকে প্রতিফলিত করে।   বর্তমানে যে বয়েসের ছেলেমেয়েরা মোবাইল ছাড়া কিছু বোঝেন সেইবয়েশের একজন যখন বিশ্ব দরবারে ভারতকে এগিয়ে নিয়ে যায় সত্যিই গর্ববোধ হয়। এদের দেখে মনে হয় এখনও আসা আছে... জয় হিন্দ জয় ভারত 🇮🇳

স্বাভাবিকীকরণ কী জানতে চান ?

Image
⚙️ স্বাভাবিকীকরণ কী? 🔺আমাদের জীবনে কোন একটি বৈশিষ্ট্য নিয়ে আসার জন্য ধীরে ধীরে সেই বৈশিষ্ট্যের প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে আমাদের অভ্যাসে পরিণত করাই হল স্বাভাবিকীকরণ। ⚙️ এর ব্যবহার কী? 🔺 আমারা প্রায় সবাই অজান্তেই স্বাভাবিকীকরণ-এর পদ্ধতিটি আমাদের জীবনে ব্যবহার করে থাকি। এর ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের ব্যবহারই রয়েছে, এর সাহায্যে যেমন আমরা নিজেদের বা অন্যের মধ্যে কোন একটি ভালো স্বভাব বা বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাতে পারি ঠিক একইভাবে কোন একটি মানুষের ক্ষতিও করতে পারি। ⚙️ এই পদ্ধতি কিভাবে কাজ করে? 🔺 আমরা ছোট থেকে বড় হওয়ার সময় অনেক কিছু শিখি। বিশেষ করে বিদ্যালয়ে থাকাকালীন আমরা পড়াশুনা মূলক যে বিষয়গুলি শিখি সেগুলি যদি একদিনে একবারে আপনাকে শিখতে বলা হয় তাহলে আপনারর কেমন লাগবে? আপনি হয়তো বলতে পারেন যে এতসব একদিনে বা একবারে কিভাবে শেখা সম্ভব? আমিও ঠিক ওই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছি। আমরা যখন কোন কিছু শিখি বা আমাদের মধ্যে যখন কোন একটি অভ্যাস বা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আসার চেষ্টা করি, সেই সময় আমাদের সবচেয়ে বড় যে ভুলগুলি হয় সেগুলি হল -      ১. আমরা...